২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার চেয়ে মিত্তালের প্রস্তাব ভাল: বিনিয়োগ বোর্ড

যুক্তরাজ্যভিত্তিক ভারতের ব্যবসা প্রতিষ্ঠান গ্লোবাল অয়েল এন্ড এনার্জি লিমিটেডের বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব টাটার চেয়ে ভাল বলেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানটি ২৯০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সোমবার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "টাটার মতো এই প্রতিষ্ঠানটিও বহুবিধ খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তবে টাটার প্রস্তাবটি ছিল যথেষ্ট জটিল যা এদের প্রস্তাবে নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যুক্তরাজ্যভিত্তিক ভারতের ব্যবসা প্রতিষ্ঠান গ্লোবাল অয়েল এন্ড এনার্জি লিমিটেডের বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব টাটার চেয়ে ভাল বলেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানটি ২৯০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। ভারতের টাটা গ্র"পের ৩০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের পর এটি বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব। প্রতিষ্ঠানটির সঙ্গে সোমবার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "টাটার মতো এই প্রতিষ্ঠানটিও বহুবিধ খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তবে টাটার প্রস্তাবটি ছিল যথেষ্ট জটিল যা এদের প্রস্তাবে নেই।" অনুষ্ঠানে গ্লোবাল অয়েল এন্ড এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিনোদ মিত্তাল তার প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। তিনি বলেন "আমি টাটার সঙ্গে নিজেদের তুলনা করতে চাই না। আমাদের নিজস্ব একটা ধারা আছে।" হোটেল সোনারগাঁওয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনোদ মিত্তাল বলেন, "আমি মনে করি বাংলাদেশের এখনকার অবস্থা বিনিয়োগ উপযোগী। আমরা ২৯০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে চাই।" মিত্তাল আরও বলেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছ থেকে তিনি আশাব্যঞ্জক সাড়া পেয়েছেন। "আমরা তিন মাসের একটি সম্ভাব্যতা যাচাইয়ের মধ্য দিয়ে কাজ শুরু করব।"