২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫ হাজার মে. টন ইউরিয়া আমদানি করা হবে

সরকার ৭৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকার ৭৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা এবিএম মির্জা আজিজুল ইসলাম সংবাদিকদের এই তথ্য জানান। উপদেষ্টা জানান, সরকার যে ইউরিয়া সার আমদানি করতে যাচ্ছে, তার মধ্যে রয়েছে ৫০ হাজার মে. টন প্রিল্ড এবং ২৫ হাজার মে. টন গ্রানুলার সার। এছাড়া খাদ্য শস্য সংগ্রহ করার লক্ষে বিজেএমসি থেকে সরকার এক কোটি পিস চটের বস্তা কিনবে; প্রতিটির দাম পড়বে ৪৮ টাকা পাঁচ পয়সা। মির্জা আজিজ আরো জানান, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এইচএনপিএসপি প্রকল্পে প্রোগ্রাম সাপোর্ট ও অফিস তৈরির জন্য অস্ট্রেলিয়ার পরামর্শক প্রতিষ্ঠান 'অসহেলথ'কে নিয়োগ দেওয়া হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/বিআর/জিএনএ/ ১৭১২ ঘ.