২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে: মির্জ্জা আজিজুল

বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী নয় দাবি করে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। করদাতা বান্ধব রাজস্বনীতির প্রস্তাব করা হয়েছে। শুক্রবার বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম বলেন, বাজেটে প্রকল্প বাস্তবায়নের উপর যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা এ বাজেটের স্বাতন্ত্র দিক। এসব কারণে এ বাজেট গতানুগতিক নয়। আভ্যন্তরীন আয় এবং বৈদেশিক সাহায্য-- এ দুইয়ের যথাযথ প্রাক্কলন করে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে সতকর্তা অবলম্বন করা হয়েছে। তাই এ বাজেট উচ্চাভিলাষী নয়। শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলেনে অর্থ উপদেষ্টা বলেন, "প্রস্তাবিত বাজেটকে অনেকে গতানুগতিক, উচ্চাভিলাষী বলে অভিহিত করেছেন। বাস্তবে আমরা এবার একটি স্বচ্ছ বাজেট প্রণয়নের চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে জবাবদিহিতার দিকেও মনযোগ দিয়েছি। জনগণ যাতে তাদের মতামত দিতে পারে -- স্টেক হোল্ডাররা যাদে মন্তব্য করতে পারেন -- সে ব্যবস্থা রাখা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী নয় দাবি করে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। করদাতা বান্ধব রাজস্বনীতির প্রস্তাব করা হয়েছে। শুক্রবার বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম বলেন, বাজেটে প্রকল্প বাস্তবায়নের উপর যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা এ বাজেটের স্বাতন্ত্র দিক। এসব কারণে এ বাজেট গতানুগতিক নয়। আভ্যন্তরীন আয় এবং বৈদেশিক সাহায্য-- এ দুইয়ের যথাযথ প্রাক্কলন করে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে সতকর্তা অবলম্বন করা হয়েছে। তাই এ বাজেট উচ্চাভিলাষী নয়। শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলেনে অর্থ উপদেষ্টা বলেন, "প্রস্তাবিত বাজেটকে অনেকে গতানুগতিক, উচ্চাভিলাষী বলে অভিহিত করেছেন। বাস্তবে আমরা এবার একটি স্বচ্ছ বাজেট প্রণয়নের চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে জবাবদিহিতার দিকেও মনযোগ দিয়েছি। জনগণ যাতে তাদের মতামত দিতে পারে -- স্টেক হোল্ডাররা যাদে মন্তব্য করতে পারেন -- সে ব্যবস্থা রাখা হয়েছে।" বাজেটে কর প্রস্তাব সহজীকরণ করা হয়েছে দাবি করে তিনি বলেন," করদাতা বান্ধব রাজস্ব নীতি করা হয়েছে। কর কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয়েছে।" দ্রব্যমূল্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "এক্ষেত্রে শুল্ক হ্রাস, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি এ তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দ্রব্যমূল্য খুব বেশী কমে আসবে সে সম্ভাবনা নেই।" আজিজুল বলেন, "আমরা জানি বাজেট একটি কাগুজে দলিল। অর্থনীতিতে বাজেট কি সুফল বয়ে আনতে পারে তার দিক নির্দেশনা আগে থাকত না। আমরা এ বিষয়ে সচেষ্ট ছিলাম। বৈদেশিক সাহায্য নির্ভর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। সচিব কমিটি প্রকল্প সমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে দ্ইু মাসের মধ্যে সুপারিশ জানাবেন।" ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বাজেট একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারবাহিকতার ক্ষেত্রেও এই বাজেট কিছুটা ভিন্ন মাত্রায় উপস্থাপিত। দারিদ্র বিমোচন কৌশলপত্রে যেসব ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে আমরা তার প্রতি নজর রেখেছি। বরাদ্দও সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। দারিদ্র বিমোচনে ৫৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী অব্যাহত রাখার পাশপাশি এতে নতুন সংযোজন ও সুবিধাভোগীদের সংখ্যা ও ভাতার হার বাড়ানো হয়েছে।" তিনি বলেন, "বৈদেশিক সাহায্যপ্রাপ্তির ক্ষেত্রেও আমাদের অনুমান বাস্তবভিত্তিক। দাতাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে। যদি সুশাসনের নিশ্চয়তা এবং সাহায্য সদ্ব্যবহারের পরিবেশ সৃষ্টি করতে পারি তবে বৈদেশিক সাহায্য অবশ্যই বাড়বে। "আমরা উচ্চভিলাষী ব্যয় এর পরিকল্পনা হাতে নিয়ে গোঁজামিল দেওয়ার চেষ্টা করিনি। আমরা অভ্যন্তরীন রাজস্ব আয় আর অন্য সাহায্যের বিষয়ে হিসাব নিকাশ করেই বাজেটে ব্যয় বরাদ্দ করেছি।" উপদেষ্টা বলেন, "দ্রব্যমূল্য যেন দরিদ্র জনগোষ্ঠীকে বেশি চাপে না ফেলে সে জন্য সামাজিক নিরাপত্তার বেষ্টনীর প্রসার বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি বলে দ্রব্যমূল্য নিয়ে আমরা সচেতন নই,এটা সত্য নয়।" ব্যাংক ব্যবস্থা হতে ঋণগ্রহণ সম্পর্কে উপদেষ্টা বলেন, এটা মূল্যস্ফীতির ক্ষেত্রে প্রভাব ফেলার কথা নয়। এর পরিমাণ জিডিপির মাত্রা এক দশমিক ছয় শতাংশ। উপরন্তু এই ঋণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হবে। বেসরকারী খাতের ঋণ প্রবাহেও এটা প্রভাব ফেলে না। বর্তমানে বেসরকারী খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ১৭ শতাংশ। এটাকে মন্দাভাব বলা যাবে না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্প, কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিতে শুল্ক বাড়ানো দাতাদের চাপে নয় বরং দেশীয় শিল্পকে প্রতিযোগীতামূলক করার লক্ষ্যে করা হয়েছে। দেশে বেকারের সংখ্যা কতো বা কর্মসংস্থানের কি পরিকল্পনা রয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ বিষয়ে সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে সরকার কর্মসংস্থান ভিত্তিক শ্রমঘন খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট।" উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষিখাতে সার ও ডিজেল ভতুর্কি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডকে/জিএনএ/১৯৪১ ঘ.