ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কম্পিউটারের ওপর আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। এতে দাম বাড়বে কম্পিউটারের।
বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি বলেন, "এখনকার ট্যারিফ কাঠামোতে বেশকিছু অসঙ্গতি আছে। এই কাঠামোর সংস্কার প্রয়োজন।"
এই সংস্কারের অংশ হিসেবে তিনি কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর ওপর শুল্ক আরোপের প্রস্তাব করেন।
দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশের জন্য গত কয়েকবছর ধরে কম্পিউটার সামগ্রীর ওপর কোনও ধরনের শুল্ক আরোপ বন্ধ রাখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/আরবি/জিএনএ/১৮৩৮ ঘ.
bdnews24