২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়করের সীমা দেড় লাখ টাকা

এবারের বাজেটে আয়করের সীমা এক লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এবারের বাজেটে আয়করের সীমা এক লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া যারা সর্বোচ্চ ২৫ শতাংশ হারে আয়কর দেবেন তারা পরবর্তী অর্থবছরে আরও ১০ শতাংশের বেশি আয়ের জন্য একই হারে কর দিলে ১০ শতাংশ কর মওকুফ করা হবে। প্রতিষ্ঠানগুলোর জন্য ২০০৬--০৭ অর্থবছরের করের হার অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/ টিএইচ/জেকে/জিএনএ/১৭৫০ ঘ.