২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের সুদ পরিশোধের জন্য ১০৭৮৫ কোটি টাকা

সরকারি ঋণের সুদ পরিশোধের জন্য ১০ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে নতুন বাজেটে। এই অর্থ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ দশমিক ৮১ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----সরকারি ঋণের সুদ পরিশোধের জন্য ১০ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে নতুন বাজেটে। এই অর্থ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ দশমিক ৮১ শতাংশ বেশি। বরাদ্দের মধ্যে ৯ হাজার ৪৬৪ কোটি টাকা ব্যয় হবে অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ। বাকি এক হাজার ৩২১ কোটি টাকা দিয়ে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এসএনডি/আরবি/এমএইচবি/১৭৫৬ঘ.