২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজপ্রিন্টের দাম কমছে

অবশেষে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা নতুন বাজেটে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। উপদেষ্টা বলেন, "সংবাদপত্র শিল্পের সমস্যার কথা বিবেচনা করে নিউজপ্রিন্ট আমদানির ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।" একইসঙ্গে তিনি দেশীয় নিউজপ্রিন্ট শিল্পের বিকাশের জন্য এর কাঁচামাল শুল্ক কর মুক্ত রাখারও প্রস্তাব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---অবশেষে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা নতুন বাজেটে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। উপদেষ্টা বলেন, "সংবাদপত্র শিল্পের সমস্যার কথা বিবেচনা করে নিউজপ্রিন্ট আমদানির ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।" একইসঙ্গে তিনি দেশীয় নিউজপ্রিন্ট শিল্পের বিকাশের জন্য এর কাঁচামাল শুল্ক কর মুক্ত রাখারও প্রস্তাব করেন। বর্তমানে দেশে নিউজপ্রিন্টের চাহিদার ৭৫ শতাংশ আসে বাইরে থেকে। দীর্ঘদিন ধরে দেশের সংবাদপত্র মালিক সমিতির নেতারা সরকারের কাছে নিউজপ্রিন্টের ওপর আরোপিত শুল্ক কমানোর দাবি করে আসছেন। ২০০৪--০৫ অর্থবছরে নিউজপ্রিন্ট আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এসএনডি/আরবি/এমএইচবি/১৭৪৪ ঘ.