ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --সেচ কাজে ডিজেলের ভতর্ুূকি বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ থাকছে। কৃষি গবেষণাকে অগ্রধিকার খাত হিসাবে বিবেচনা করে ৩৫০ কোটি টাকার একটি 'এনডাওমেন্ট' তহবিল গঠনেরও প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।
অর্থ উপদেষ্টা বলেন, "বিদ্যুৎ চালিত সেচকাজে ব্যবহৃত বিদ্যুতের জন্য ২০ শতাংশ ভর্তুকি প্রদান করা হলেও ডিজেল চালিত সেচকাজের জন্য কোন ভর্তুকি প্রদান করা হয় না। অথচ ডিজেল চালিত সেচযন্ত্রের মাধ্যমে বোরো মৌসুমে প্রায় ৩৩ লাখ হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়। প্রায় ৪৮ লাখ হেক্টর জমি এই সেচ সুবিধার অধীনে রয়েছে।"
তিনি বলেন, স
bdnews24