২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে রপ্তানি ভর্তুিক ১১০০ কোটি টাকা করার প্রস্তাব

২০০৭--০৮ অর্থবছরের বাজেটে রপ্তানি ভর্তুকি ১১০০ কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। তবে তিনি সতর্ক করে বলেছেন, "আমাদের মনে রাখতে হবে অনির্দিষ্ট কালের জন্য ভর্তুকি চালু থাকলে অদক্ষতা উৎসাহিত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- ২০০৭--০৮ অর্থবছরের বাজেটে রপ্তানি ভর্তুকি ১১০০ কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। তবে তিনি সতর্ক করে বলেছেন, "আমাদের মনে রাখতে হবে অনির্দিষ্ট কালের জন্য ভর্তুকি চালু থাকলে অদক্ষতা উৎসাহিত হবে।" বাজেট বক্তৃতায় উপদেষ্টা আরও বলেন, কোনো খাতেই অনির্দিষ্ট কালের জন্য ভর্তুকি থাকতে পারে না। তাই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগীতায় টিকে থাকতে দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। উপদেষ্টা জানান, বেসরকারি খাতকে আরও গতিশীল এবং প্রতিযোগীতামূলক করতে বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কর সুবিধা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, "সামগ্রিক শুল্ক হার কমানো হয়েছে। শেয়ার বাজার সংক্রান্ত আইনগুলোর সংশোধন করা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এডি/টিএইচ/জিএনএ/১৭০২ ঘ.