খুলনা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩২৯ কোটি ৫২ লাখ টাকার সরকারি অনুদান নির্ভর বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার নগরীর জিয়া হলের সম্মেলন কক্ষে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান এ বাজেট পেশ করেন।
২০০৭--২০০৮ অর্থ বছরের জন্য এ বাজেট পেশ করা হয়। ২০০৬--২০০৭ অর্থ বছরে একই রকমভাবে ২৮৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল।
প্রস্তাবিত এই বাজেটে নিজস্ব আয় থেকে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৪ লাখ টাকা এবং সরকারি অনুদান নির্ভর উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৮৫ কোটি ৫৮ লাখ টাকা।
বাজেট বক্তৃতায় সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান বলেন, এই বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌর কর আদায়, নবনির্মিত সব স্থাপনার ওপর কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস স
bdnews24