২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির দাপটে পুঁজি বাজার চাঙা

ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানিগুলোর দাপটে সোমবার দিনের মধ্যভাগে ঢাকা পুঁজি বাজারে লেনদেন ছিল চাঙা। লেনদেন শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক দুইহাজার ৩৬ দশমিক ১৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। তবে এর পরই বাজারে বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিতে শুরু করলে সূচক দুই হাজার ৭ দশমিক ০৫ এ গিয়ে ঠেকে। বিদ্যুতের দাম বাড়ার খবরে হু হু করে বাড়ছে বিদ্যুৎ খাতের শেয়ারের দাম। এছাড়া ২০০৭--০৮ অর্থ বছরে বাজেটের ১৬ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়ার খবরও এই দাম বাড়াকে অনেকটা প্রভাবিত করেছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 07:23 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানিগুলোর দাপটে সোমবার দিনের মধ্যভাগে ঢাকা পুঁজি বাজারে লেনদেন ছিল চাঙা। লেনদেন শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক দুইহাজার ৩৬ দশমিক ১৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। তবে এর পরই বাজারে বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিতে শুরু করলে সূচক দুই হাজার ৭ দশমিক ০৫ এ গিয়ে ঠেকে। বিদ্যুতের দাম বাড়ার খবরে হু হু করে বাড়ছে বিদ্যুৎ খাতের শেয়ারের দাম। এছাড়া ২০০৭--০৮ অর্থ বছরে বাজেটের ১৬ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়ার খবরও এই দাম বাড়াকে অনেকটা প্রভাবিত করেছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। বেলা ১১টা ৫১ মিনিটের দিকে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ বেড়ে দুই হাজার ২০ দশমিক ৫২ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ। এর বদৌলতে সার্বিক মূল্যসূচকের কাটা এখন এক হাজার ৬৭০ দশমিক ২৭ এর ঘরে। এ সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ৯৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। রোববার দিনশেষে লেনদেনের এই অঙ্ক ছিল ২০৬ কোটি টাকা। মোট লেনদেন হওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার। ১৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে দিনের মধ্যভাগ পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি বাজারের শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে স্থান দখল করে আছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির শেয়ার ৬১৯টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৩২টাকা। এর পরই রয়েছে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ককার ফার্মা ও হাইডেলবার্গ সিমেন্টের অবস্থান। এদের মধ্যে একমাত্র হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৭৯৯ টাকা ২৫ পয়সা থেকে কমে ৭৬২ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ৭৫১ টাকায়। এর আগে রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ ৭৩৮ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছিল। তিন হাজার ৭৪৬ টাকা থেকে তিন হাজার ৭৫০ টাকা হয়েছে স্কয়ার ফার্মার শেয়ারের দাম। আর হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার ৯৮৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ২২টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া সাউথইস্ট ব্যাংক, ডেসকো, সামিট পাওয়ার, ন্যাশনাল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ারেও দাম বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসএনডি/১৩১৮ ঘ.