২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেড শ্রমিকদের ন্যূনতম মজুরি নয় মাসেও হয়নি

তৈরি পোশাক শিল্পে ব্যাপক শ্রমিক বিক্ষোভের পর তাদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণ হলেও নতুন মজুরি কাঠামো পায়নি দেশের ইপিজেড শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

রফিক জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তৈরি পোশাক শিল্পে ব্যাপক শ্রমিক বিক্ষোভের পর তাদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণ হলেও নতুন মজুরি কাঠামো পায়নি দেশের ইপিজেড শ্রমিকরা। ১৯৮৯ সালে বেপজার নির্দেশনা-- ১ ও ২ অনুযায়ী যে মজুরি কাঠামো প্রণীত হয়েছিল, ১৮ বছর ধরে সে কাঠামোতেই কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। ২০০৬ সালের ২২ জুন ঢাকা ইপিজেডে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে ইপিজেডগুলোয় শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। বেপজা সূত্র জানায়, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে গত সেপ্টেম্বরে ইপিজেডের শ্রমিক-- মালিক-- বেপজা সদস্যদের সমন্বয়ে ১৪টি কমিটি গঠন করা হয়। এ সব কমিটি স