২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে নতুন রেকর্ড, বিক্রি ১৭৮ কোটি টাকা

প্রিমিয়ার ব্যাংকের শেয়ার বিক্রর তোড়ে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) লেনদেনের রেকর্ড গড়েছে। রোববার ১৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হওয়ার পর বাজার মূলধন ৪৩ হাজার ৪৬৮ কোটি টাকা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 11:37 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এর আগে ২০ মে ডিএসইতে ১৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) রোববার ৩২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা।

পুঁিজ বাজার বিশেষজ্ঞ মইন আল কাসেম জানান, প্রিমিয়ার ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হওয়ায় বাজারে এর বড় ধরনের প্রভাব পড়েছে। এছাড়া জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ার কারণেও লেনদেন বেড়েছে।”

বিশেষজ্ঞরা জানান, প্রতিষ্ঠানগুলোর মূলধনের ভিত শক্ত হওয়ায় এবং শেয়ারের দাম বাড়তে থাকায় পুঁিজ বাজার একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩২ দশমিক ৬০ পয়েন্ট বা এক দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯৪৯ দশমিক ৪৫ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৭ দশমিক ৮৮ পয়েন্ট বা এক দশমিক এক শতাংশ বেড়ে ১৬৩০ দশমিক ৬৮ পয়েন্ট হয়।

আকর্ষণীয় ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৬ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ৫৬ শতাংশ বেড়ে ১৬৯৭ দশমিক ৮১ পয়েন্ট হয়।

সিএসইতে সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী।

রোববার বিক্রির তালিকার শীর্ষে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম ২৬০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩৬০ টাকা ৫০ পয়সা হয়েছে। এর আগে প্রাথমিক শেয়ার ছাড়ার মাধ্যমে ব্যাংকটি ৮৪ কোটি ৫০ লাখ টাকার মূলধন সংগ্রহ করে।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৬০৩ টাকা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৭৬৭ টাকা ৭৫ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ার ৬ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৭৮৮ টাকা ৫০ পয়সা হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত ছিল ১৮ টির দাম। সিএসইতে ২৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬২ টির দাম কমেছে এবং ৪ টির দাম অপরিবর্তিত ছিল।