পোশাক শিল্পে কাজের পরিবেশ ও উৎপাদনশীলতার উন্নয়নে কর্মপরিকল্পনা
তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশ ও উৎপাদনশীলতার উন্নয়নে তিন বছর মেয়াদি খসড়া কর্ম পরিকল্পনা উত্থাপন করছে মাল্টি স্টেক হোল্ডার ফোরাম বাংলাদেশ ফর গার্মেন্টস (এমএফবি)। এ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। অর্থ সহায়তাও চাওয়া হচ্ছে দাতা সংস্থাগুলোর কাছে । এমএফবি সূত্র জানিয়েছে এ তথ্য।
তৈরি পোশাক খাতের মালিকপক্ষÑÑ বিজিএমইএ, বিকেএমইএ; আন্তর্জাতিক ক্রেতা গ্যাপ ও নাইকি; এনজিও প্রতিনিধি অক্সফাম এবং বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে সম্প্রতি এমএফবি নামে এ ফোরামটি গঠিত হয়।
এমএফবি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং বিকেএমইএ সভাপতি ফজলুল হক নফহবংি২৪.পড়স কে বলেন, পোশাক খাতের উন্নয়নের জন্য আগামী ১৮ জুন বিভিন্ন দাতাদের সামনে তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সহায়তা চাওয়া হবে।
তিনি বলেন, আমরা আশা করছি, দাতা সংস্থাগুলো অর্থ দিতে রাজি হলে ২০০৮ সালেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
এমএফবি সূত্র জানায়, প্রকল্পটি চূড়ান্ত করার আগে আগামী ৩১ মে আন্তর্জাতিক ক্রেতাদের মতামত নেওয়ার জন্য একটি বৈঠক হবে।
এ প্রকল্পের আওতায় পোশাক খাতে নতুন শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম বিধি কার্যকর, পোশাক শিল্পে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন, উৎপাদন খরচ হ্রাস, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শ্রমিক--ব্যবস্থাপকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক ক্রেতারা যাতে ‘নৈতিক মান বজায় রেখে পণ্য ক্রয়ের চর্চা করে’ সে উদ্যোগ নেওয়া হবে।
সূত্র জানায়, তৈরি পোশাকের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হবে এবং মানের নিচের দিকে থাকা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ মানে উন্নীত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
২০০৫ সালে কোটা বিলুপ্তির প্রেক্ষাপটে ইউরোপভিত্তিক ফোরাম মাল্টিফাইবার এগ্রিমেন্ট (এমএফএ) দুই বছর আগে বাংলাদেশের তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলোতে কাজের পরিবেশ, উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের ‘নৈতিক ক্রয় চর্চার’ বাস্তবায়নের উদ্যোগ নেয়। বর্তমান এমএফবিতে এমএফএ সংশ্লিষ্টদেরও অন্তর্ভুক্ত করা হয়।
