২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুদ আশঙ্কাজনক, চাল আমদানির চিন্তা করছে সরকার

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিদেশ থেকে চাল আমদানির চিন্তা করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 12:10 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী নফহবংি২৪.পড়স কে সম্প্রতি জানিয়েছেন “সরকারি গুদামে এখন দুই লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে”।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল বারী খান নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা চাল আমদানির চিন্তাভাবনা করছি। এ কারণে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ পরিস্থিতি পর্যালোচনা করে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।”

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ এখন আশঙ্কাজনক পর্যায়ে। এই মজুদ থেকে প্রতি মাসে ৩২ হাজার মেট্রিক টন চাল এবং গম রেশন বাবদ চলে যাচ্ছে।

এর মধ্যে সশস্ত্র বাহিনী ও বিডিআর এর জন্য প্রতি মাসে ১৩ হাজার মেট্রিক টন চাল এবং নয় হাজার মেট্রিক টন গম খাদ্য গুদাম থেকে দিতে হচ্ছে। আর পুলিশ ও আনসারের জন্য প্রতি মাসে ১০ হাজার মেট্রিক টন করে চাল ও গম সরবরাহ করা হয়।

সূত্র আরও জানায়, এ অবস্থায় দেশে বন্যা, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে সরকার বেকায়দায় পড়তে পারে। বিষয়টি মাথায় রেখে সরকার খুব দ্রুত অর্থাৎ চলতি অর্থবছরেই চাল আমদানির সিদ্ধান্ত নিতে পারে।

প্রতি বছরের মতো এবারও ইরি--বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকার চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এবার ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এজন্য প্রথমে কেজিপ্রতি ১৬ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। অবশ্য খুচরা বাজারে চালের দাম অনেক বেশি বলে পরে দাম সংশোধন করে ১৮ টাকা কেজি নির্ধারণ করা হয়। কিন্তু এরপরও সংগ্রহ অভিযানের সাফল্য নিয়ে সরকারের মধ্যেই সংশয় আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সূত্র। 

এবার ইরি--বোরো ধানের ফলন ভালো হলেও ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এজন্য খুচরা বাজারে ধানের দাম চড়া। মিল মালিকরা বেশি দামে ধান কিনে সরকার নির্ধারিত দামে চাল বিক্রি করবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্দিহান। আর তাই ভরা মৌসুমেই চাল আমদানির চিন্তা করছে সরকার।

 সূত্র জানায়, পয়লা মে থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৪ মে পর্যন্ত ২১ হাজার মেট্রিক টন চাল কেনার জন্য মিল মালিকদের সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। কিন্তু গত ১৪ দিনে সরকারের কাছে এসেছে মাত্র ৪১৭ মেট্রিক টন চাল।

এর আগে চুক্তি হওয়া এক লাখ মেট্রিক টন গমের মধ্যে এ পর্যন্ত ৩৫ হাজার মেট্রিক টন গম সরকারের হাতে এসেছে, বাকি ৬৫ হাজার মেট্রিক টন গম এ মাসের মধ্যেই এসে যাবে বলে দাবি করেছেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।