২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ইউনাইটেড গ্র“প

ইউনাইটেড গ্র“প মেসার্স মালঞ্চ হোল্ডিং নামে একটি দেশীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেপজা ও ইউনাইটেড গ্র“পের মধ্যে এ ব্যাপারে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) প্রশান্ত ভূষণ বড়–য়া এবং ইউনাইটেড গ্র“পের চেয়্যারম্যান জনাব হাসান মাহমুদ এই চুক্তি স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রটি স্থাপনে ৩ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। এতে করে চট্টগ্রাম ইপিজেডের ১৩৫ টি চালু শিল্পে ব্যস্ততম সময়ে ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটাবে এবং অন্য সময়ে চাহিদার ভিত্তিতে পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সুবিধা দেবে। এর মধ্য দিয়ে ইপিজেডসহ দক্ষিণ হালিশহর এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, সদস্য মো. আহাদ উদ্দিন, প্রধান প্রকৌশলী এসএস কিবরিয়া, মহাব্যবস্থাপক জানব এ জেড এম আজিজুর রহমান, ইউনাইটেড গ্র“পের পরিচালক কেএম আহসান শামীম ও আবুল কালাম আজাদ।

বেপজার ২৫ তম গভর্নর বোর্ড সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ইপিজেডে বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ উৎপাদন শিল্প স্থাপনের জন্য অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।