২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিএমসি--র ২০০০ শ্রমিককে স্বেচ্ছা--অবসর দেওয়ার পরিকল্পনা

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) ৭৫ ভাগ স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা--অবসর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্পোরেশনের ১৮টি শিল্প কারখানার ২০০০ শ্রমিক এর আওতায় আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

স্থায়ী শ্রমিকদের অবসর দিয়ে তাদের আবার দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যাতে শ্রমিকদের প্রকৃত কর্মসংস্থান হ্রাস না পায়।

কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক ১৫০ কোটি টাকা। সরকারের কাছে এই অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে। বিটিএমসি সূত্র এ তথ্য জানায়।  

বিটিএমসি চেয়ারম্যান মো. শরফুর আলম মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেন, “চলতি বছরের মধ্যে আমরা স্বেচ্ছা অবসর কর্মসূচির আওতায় কর্পোরেশনের ৭৫ ভাগ স্থায়ী শ্রমিককে অবসর দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এ ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে।”

তিনি বলেন, কর্পোরেশনের মিলগুলো সারা বছর না চললেও স্থায়ী শ্রমিকদের বেতন দিতে হয়। এতে মিলগুলোর পরিচালনা ব্যয় ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। ফলে এগুলোকে লাভজনক করা যাচ্ছে না। স্থায়ী শ্রমিকদের অবসর দিয়ে সেই শ্রমিকদেরই দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ফলে শ্রমিকদের প্রকৃত কর্মসংস্থান হ্রাস পাচ্ছে না।

চলতি অর্থবছরের শুরুতে বিটিএমসি--র প্রধান কার্যালয়সহ মিলগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল সাড়ে তিন হাজার। গত ফেব্র“য়ারি মাসে স্বেচ্ছা অবসর কর্মসূচির আওতায় বিটিএমসি  ৫৩৭ জন স্থায়ী শ্রমিককে অবসর দিয়েছে। এজন্য বিটিএমসি সরকারের কাছে ২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেও সরকার ১৮ কোটি টাকা ছাড় করে।

বিটিএমসি চেয়ারম্যান বলেন,সম্প্রতি অবসর নেওয়া শ্রমিকদের কিছু টাকা বকেয়া থাকলেও এর আগে স্বেচ্ছাকর্মসুচির আওতায় অবসর নেওয়া কোন শ্রমিকেরই অর্থ বকেয়া নেই। ফলে কর্পোরেশন স্বেচ্ছাকর্মসূচি আহবান করলে শ্রমিকরা স্বতঃস্ফুর্তভাবেই সাড়া দেন।

বিটিএমসি জানায়, গত মাসে প্রাইভেটাইজেশন কমিশনের কাছে হস্তান্তরিত ৪টি মিলের প্রায় ৩০০ জনেরও বেশি স্থায়ী শ্রমিক এই স্বেচ্ছাকর্মসুচির আওতায় অবসর নিতে যাচ্ছে। এরমধ্যে রাঙামাটি টেক্সটাইল মিলেরই  শ্রমিকের সংখ্যা প্রায় ২০০ জন।

বিটিএমসি হিসাব বিভাগের একজন কর্মকর্তা জানান, ৫৩৭ জন স্থায়ী শ্রমিক অবসর দেওয়ার নিরীক্ষা সম্পাদনের পর বর্তমানের অর্থ ঘাটতিসহ নতুন করে শ্রমিকদের অবসর দেওয়ার জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হচ্ছে। আগামী আগস্ট মাস থেকে এই কর্মসূচি চালু করা হবে।

বিটিএমসি সূত্র জানিয়েছে, ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত ৩২ হাজার শ্রমিক স্বেচ্ছা--অবসর কর্মসূচির আওতায় অবসর নিয়েছে।

১৯৯৭ সাল থেকে কর্পোরেশন সব মিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সার্ভিস চার্জের মাধ্যমে চলছে। গত অর্থবছরে বিটিএমসি ১৮টি মিলের পরিচালনা বাবদ লোকসান হয় ৬ কোটি টাকা এবং চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত পরিচালনা বাবদ লোকসান দাঁড়িয়েছে  ৯ কোটি টাকা।