২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুনেত্রীর ব্যাপারে সিদ্ধান্তের পর পুঁজিবাজার চাঙ্গা

সরকার শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এবং খালেদা জিয়ার চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করায় শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইমতিয়াজ হোসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বলেন, “বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে এসেছে। জনগণ কিছুটা স্বস্তি অনুভব করছে।”

বৃহস্পতিবার সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত বাজারে লেনদেনে উর্ধ্বগতি বজায় ছিল, তবে মুনাফা নিশ্চিত করতে বিনিয়োগকারীরা লেনদেন কমানোয় দিনের শেষভাগে পরিস্থিতির কিছুটা অবনতি হয়। লেনদেনের বড় অংশ জুড়ে ছিল ব্যাংকিং খাতের শেয়ার।

সরকার ২৫ এপ্রিল হাসিনার দেশে ফেরার ওপর বাধা তুলে নেয় এবং খালেদার চলাচলের ওপর কোনো বিধি নিষেধ নেই বলে নিশ্চিত করে।

দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমান ৫৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা। বুধবার লেনদেনের পরিমান ছিল ৫২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। আগেরদিন ১৩ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়।

ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৮ দশমিক ৫৪ পয়েন্ট বা এক দশমিক ০৯ ভাগ বেড়ে ১,৭১৭ দশমিক ৬০ পয়েন্ট হয়।

ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১,৪৬৮ দশমিক ১৭ পয়েন্ট হয়।

আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ১৫ পয়েন্ট বা এক দশমিক ১১ ভাগ বেড়ে ১,৩৬৫ দশমিক ২৭ পয়েন্ট হয়।

সিএসইতে বৃহস্পতিবার সব শেয়ার সূচক উর্ধ্বগামী ছিল।

এআইএমএস মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপক ইওয়ার সাইদ বলেন, “পরিস্থিতির পরিবর্তনের প্রভাবে বাজার ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। আমার মতে অনিশ্চিত অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে।”

পাওয়ার গ্রিড কোম্পানি ৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন করে ডিএসইতে শীর্ষ স্থানে ছিল। পাওয়ার গ্রিডের শেয়ারের দাম দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৪ টাকা ২৫ পয়সা।

ব্র্যাক ব্যাংকের শেয়ার ২ দশমিক ৮৫ ভাগ বেড়ে ৫৫০ টাকা হয়েছে। ব্যাংকের মোট লেনদেনের পরিমান ছিল ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।

ডেসকোর শেয়ারের দাম দশমিক ৫১ শতাংশ কমে ৭২২ টাকা হয়। ডেসকোর মোট লেনদেন ছিল ২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা।

শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২২২ টাকা ২৫ টাকা হয়েছে। এছাড়া এক্সিম ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১৭ শতাংশ কমে ৩৪৫ টাকা ৫০ পয়সা হয়।

ডিএসইতে লাভবানদের তালিকায় শীর্ষে ছিল আইসিবি, পদ্মা ওয়েল এবং আইপিডিসি। ক্ষতিগ্রস্তদের তালিকায় এগিয়ে ছিল টিসিবিএল, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।

বৃস্পতিবার ডিএসইতে দাম বেড়েছে ১২৬ টি প্রতিষ্ঠানের কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে ৩১ টির কমেছে এবং ১১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।