ডিএসইতে দিনের শুরুতেই দরপতন
বিক্রির চাপ বাড়ায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে।
দুপুর ১২টা ৬ মিনিট পর্যন্ত ডিজিইএন বা সাধারণ সূচক ৯ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ কমে ১৬৮১ দশমিক ২৯ হয়েছে।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক আট দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমে ১৪৩৭ দশমিক ০৩ হয়েছে।
লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির এবং কমেছে ৭২টির। ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
দুপুর পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা। বৃহস্পতিবার সারাদিনে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি দুই লাখ ১০ হাজার টাকা।
বেলা ১১টা ৫৬ পর্যন্ত শাহজালাল ব্যাংকের শেয়ারই সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ডেসকো ও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার।
শাহজালাল ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার ২২১ টাকা ৭৫ পয়সায় বিক্রি হলেও রোববার দাম কমে ২১৪ টাকা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৬৮ দশমিক ৫০ পয়সা থেকে কমে হয়েছে ৪৬৬ টাকা।
অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২৯৬ দশমিক ২৫ পয়সা থেকে বেড়ে ২৯৯ টাকা হয়েছে।
