২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, “অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সোমবার রাজধানীর হোটেল শেরাটনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। বহুজাতিক সাহায্য সংস্থা লোকাল কনসালটেটিভ গ্রুপ ‘বেসরকারি খাতের উন্নয়ন: ভবিষ্যতের জন্য অংশিদারিত্ব’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

উপদেষ্টা বলেন, দুর্নীতির কারণে রাষ্ট্রীয় সংস্থাগুলোর কর্মদক্ষতা কমে গেছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার এসব প্রতিষ্ঠানকে দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

বেসরকারি খাতের উন্নয়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টির প্রবণতার সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতকে সহযোগিতার বদলে তাদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।”

কর্মশালায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর এলিজাবেথ ক্যারিয়ের এবং জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর মনোজ বাসরিয়াত। ডিএফআইডির রিচার্ড বোলটার কর্মশালায় সভাপতিত্ব করেন।