সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ার বাজারে
ব্যাংক ও জ্বালানি খাতের শেয়ারের দাম বাড়ার কারণে শেয়ার সূচক বাড়লেও সোমবার ঢাকা শেয়ার বাজারে লেনদেন কমেছে।
এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপক ইওয়ার সাঈদ বলেন, “বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ ঘোষণা এবং শেয়ারের দাম সমন্বয়ের কারণে বাজার পুনর্বিন্যাস হচ্ছে। বিনিয়োগকারীরা বিনিয়োগ সুবিধা নষ্ট করছেন যা লেনদেনকেও প্রভাবিত করছে।”
লঙ্কা বাংলা সিকিউরিটিেিজর প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী বলেন, “ব্লক মার্কেটে কম লেনদেন বাজারের সার্বিক লেনদেনে প্রভাব ফেলছে।”
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ৫৪ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৭২ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) ১৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়।
ডিজিইএন বা সাধারণ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৩২ দশমিক ৬০ পয়েন্টে। সার্বিক সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৮৩ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসই-২০ বা ভালোমানের শেয়ার (ব্লু-চিপ) সূচক দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে হয়েছে এক হাজার ৩৬০ দশমিক ০৩ পয়েন্ট।
আর্থিক ও বন্ধকি প্রতিষ্ঠান, আইসিটি, কাগজ ও ছাপাখানা এবং জ্বালানি খাতের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের সব শেয়ার সূচক ঊর্ধ্বগামী ছিল।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৮৭ টাকায় বিক্রি হয়েছে।
ডেসকোর শেয়ারের দাম দশমিক ৮৬ শতাংশ বেড়ে দিনশেষে হয় ৭২৬ টাকা ২৫ পয়সা।
আগের দিনের ক্ষতি কাটিয়ে শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ২৩৯ টাকা ২৫ পয়সা হয়।
ব্রাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ১৮ ভাগ বেড়ে হয়েছে ৫১৭ টাকা। গ্রামীণ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৪৪ টাকা ৯০ পয়সায় বিক্রি হয়।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির এবং ২৫ টির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে ৩৫ টির এবং ১০ টির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
