২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবের কারণে চাঙ্গা ছিল শেয়ার বাজার

জ্বালানী খাতের সরকারি শেয়ার বাজরে ছেড়ে দেওয়ার গুজবে বুধবার শেয়ার বাজারে এধরনের শেয়ার কেনার পরিমান বেড়ে যাওয়ায় লেনদেনে চাঙ্গাভাব বজায় ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শেয়ার মালিকরা জানান, জ্বলানী খাত প্রতিষ্ঠানগুলোর একটি করে অতিরিক্ত শেয়ার ঘোষণার গুজবও শোনা গিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, “শেয়ারের দামের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফাঁস হয়েছে কিনা সে ব্যাপরে আমরা প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চেয়েছি।”

ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচক দশমিক ৯০ পয়েন্ট অর্থাৎ, শতকরা দশমিক ০৫ ভাগ বেড়ে ১৭৩১ দশমিক ৬৬ পয়েন্ট হয়।

ডিএসআই বা সার্বিক সূচক ৩ পয়েন্ট বা দশমিক ২০ ভাগ কমে ১৪৭৩ দশমিক ৩০ পয়েন্ট হয়।

আকর্ষনীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ১৮ ভাগ কমে ১৩৭৬ দশমিক ৩০ পয়েন্ট হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্র্দিষ্ট শেয়ার সূচক ছাড়া সব সূচকই নিম্নগামী ছিল। সিএসইতে জ্বালানী ও সেবা খাত এবং আবাসন খাতের শেয়ারের দাম বেড়েছে।

দিনশেষে ডিএসইতে ৬২ কেটি ৭০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা। সিএসইতে ১২ কোটি ৪০ হাজার টাকার লেনদেন হয়। মঙ্গলবার সিএসইর লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ১৯ লাখ টাকা।

দিনশেষে লেনদেনের শীর্ষে থাকা ডেসকোর শেয়ারের দাম শতকরা ৩ দশমিক ৫২ ভাগ বেড়ে ৭০৪ টাকা ৫০ পয়সা হয়।

পরবর্তী অবস্থানে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৪৬৬ টাকা ৫০ পয়সা হয়েছে।

তৃতীয় স্থানে থাকা শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫০ ভাগ কমে ২৪৫ টাকা হয়।

চতুর্থ স্থানে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম এক দশমিক ৮২ ভাগ কমে ২০০৩ টাকা ৫০ পয়সা হয়।

সামিট পাওয়ারের শেয়ারের দাম ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৫৪৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।

ডিএসইতে লাভবানদের তালিকায় শীর্ষে ছিল এক্সেলসিওর সুজ, আশ্রাফ টেক্সটাইল এবং ম্যাক এন্টারপ্রাইজ। উত্তরা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট এবং চিক টেক্স ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে।

ডিএসইতে ৮৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত ছিল ২৫ টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত ছিল আটটির দাম।