দুপুর নাগাদ প্রায় সব শেয়ারের দাম কমেছে
ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভের আশায় শেয়ার বিক্রি করে দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে প্রায় সব শেয়ারের দাম কমে যায়। ফলে দিনের মধ্যভাগের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে। তবে বিদ্যুৎ খাতের শেয়ারের মূল্য বেড়েছে।
দুপুর ১২.১৩ মিনিটে সাধারণ সুচক ০.৮১ শতাংশ বা ১৪.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৫৬.০৮।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ০.৭৬ শতাংশ বা ১১.৫৯ পয়েন্ট কমে ১৪৯৫.৭৬ এ দাঁড়িয়েছে।
যেসব শেয়ার লেনদেন হয়েছে তাদের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৮৩টির এবং ১১টির মূল্য অপরিবর্তিত ছিল।
দুপুর পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। বুধবার সর্বমোট ৯০ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়।
দুপুর নাগাদ শাহজালাল ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভের আশায় শেয়ার ছেড়ে দেওয়ায় এর শেয়ারের দাম ২৭৮ টাকা থেকে কমে দাঁড়ায় ২৬৩.৫ টাকায়।
ডেসকো, পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ও আইসিবির প্রথম প্রবাসি বাংলাদেশিদের মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেনের পরিমাণ ছিল শাহজালাল ব্যাংকের অনুরূপ।
ডেসকোর শেয়ারের দাম ৬৪৬.৭৫ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৬৭০.৫ টাকা। পিজিসিবির শেয়ারের দাম ৪৪৪.৭৫ টাকা থেকে বেড়ে ৪৫৮ টাকা হয়েছে।
লাভ তুলে নেওয়ার ধাক্কায় আইসিবির শেয়ারের দাম ৪৩৫.৭৫ টাকা থেকে কমে দাঁড়ায় ৩৯০ টাকায়।
গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের মূল্য ৪৭.৮ টাকা থেকে কমে হয়েছে ৪৬.৫ টাকা।
