২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হয়েছে চট্টগ্রাম বাণিজ্য মেলা

দেড় মাস জমজমাট বেচাকেনার পর সোমবার রাতে শেষ হয়েছে ১৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্বাধীনতা দিবসের ছুটির কারণে মেলায় শেষ দিনে ছিল উপচে পড়া ভিড়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় সোমবার সকালে। তবে শেষ দিনেও ক্রেতাদের আগ্রহ থাকায় রাত পর্যন্ত মেলা চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

একমাসের জন্য তিনশ’র বেশি স্টল ও ৩৬টি প্যভেলিয়ন নিয়ে মেলা শুরু হয় ফেব্র“য়ারির ১৫ তারিখে। প্রথমদিকে তেমন না জমলেও মাসের শেষ দিকে দর্শক ও ক্রেতার ভিড় বাড়তে থাকে। পরে স্টল মালিকদের অনুরোধে মেলার আয়োজক চিটাগং চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ২৬ মার্চ পর্যন্ত মেলা চালানোর সিদ্ধান্ত নেয়। 

মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেন, এবারের মেলায় দর্শনার্থী ছিল প্রায় ১০ লাখ। 

সোমবার সকালে সমাপনী অনুষ্ঠানে চিটাগং চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, চট্টগ্রাম অঞ্চলকে দেশের অর্থনীতির কেন্দ্রস্থলে পরিণত করতে হলে একে প্রকৃত অর্থেই বন্দরনগরী হিসেবে গড়ে তুলতে হবে। এই বন্দরকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে।

মেলায় ইউনিলিভারকে বেস্ট প্রিমিয়ার গোল্ড প্যাভেলিয়নের পুরস্কার দেওয়া হয়। বেস্ট প্রিমিয়ার মেগা প্যাভেলিয়নের ক্রেস্ট দেয়া হয় অটবিকে। এছাড়া কনকাকে স্ট্যান্ডার্ড মিনি মেগা প্যভেলিয়ন, জুট ডাইভারসিফিকেশন সেন্টার ও আবুল খায়ের গ্র“পকে প্রিমিয়ার স্ট্যান্ডার্ড প্যাভেলিয়ন দেওয়া হয়। 

বিদেশি প্যাভেলিয়নের মধ্যে সেরা পুরস্কার পেয়েছে পাকিস্তান। এবারের মেলায় পাকিস্তান সহযোগী দেশ হিসাবে অংশ নেয়।