২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোল্ট্রি মালিকরা বিপাকে

মাত্র এক বছর আগে রাবেয়া রহমান ও তার স্বামী আবদুর রহমান সাভারের সারদাগঞ্জে ২০ লাখ টাকা পূঁজি নিয়ে শুরু করেছিলেন পোল্ট্রি ব্যবসা। মোটামুটি ভালোই চলছিল তাদের এই ব্যবসা। কিন্তু ব্যাংক ঋণের প্রথম কিস্তি পরিশোধের আগেই তদের ওপর নেমে এলো দুর্যোগ। তাদের মতো আরও অসংখ্য পোল্ট্রি ব্যবসায়ী এখন ক্ষতির শিকার হয়ে অসহায় দিনযাপন করছেন। সরকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্র“তি দিলেও ক্ষতির ধকলটা কাটিয়ে আশ্বস্ত হতে পারছেন না তারা। আরও জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার নাইমুল হক ও সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মাত্র এক বছর আগে রাবেয়া রহমান ও তার স্বামী আবদুর রহমান সাভারের সারদাগঞ্জে একটি পোল্ট্রি খামার দিয়ে তাদের প্রথম ব্যবসা শুরু করেছিলেন।

প্রাথমিকভাবে তারা স্থানীয় একটি ব্যাংক এবং আত্মীয়--স্বজন থেকে ঋণ নিয়ে ২০ লাখ টাকা বিনিয়োগ করেন। মাদ্রাসা পাড়ার বাড়ির পাশে পড়ে থাকা খালি জমিতে তারা গড়ে তোলেন এই খামার।

মোটামুটি ভালোই চলছিল তাদের এই ব্যবসা। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মুরগির বাচ্চা সরবরাহের অর্ডারও পেয়েছিলেন। আর তাদের সরবরাহও ছিল সন্তোষজনক।

কিন্তু ব্যাংক ঋণের প্রথম কিস্তি পরিশোধের আগেই তদের ওপর নেমে এলো দুর্যোগ।

১১ মার্চ রাতে কয়েক ঘণ্টার মধ্যেই তাদের খামারের তিনটি ব্ল¬কের একটিতেই মারা যায় ১ হাজার ৫০টি মুরগি। রহমান দম্পতি তাদের মুরগিগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন।

আবদুর রহমান জানান, মুরগিগুলোকে চোখের সামনে মরতে দেখে তারা দিশেহারা হয়ে পড়েন। বুঝতে পারেননি কী হচ্ছে। সন্ধ্যায়ও মুরগিগুলো সুস্থ ছিল এবং ছোটাছুটি করছিল।

তিনি আরও জানান, পরদিন দুপুরের মধ্যে দ্বিতীয় ব্ল¬কের মুরগিগুলো অসুস্থ হতে শুরু করে। আগের রাতের ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে বুঝতে পেরে তারা স্থানীয় এক পশু চিকিৎসককে ডেকে আনলেন। কিন্তু এরই মধ্যে দেড় হাজার মুরগি মারা যায়।

মাত্র চার ঘণ্টার ব্যবধানে এতোগুলো মৃত্যু রহস্যের জট না খুলতেই ১৩ মার্চ সন্ধ্যার মধ্যে প্রথম ব্ল¬কের বাকি মুরগিগুলোও মারা যায়। ।

তিনি বলেন, মারা যাওয়া সবগুলো মুরগিই বাজারজাত উপযোগী ছিল। এগুলোর বাজার মূল্য ছিল প্রায় আট লাখ টাকা। বার্ড ফ্লু হিসেবে বহুল পরিচিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত হওয়ায় সরকার ইতোমধ্যে তাদের খামারসহ আরও পাঁচটি পোল্ট্রি খামারকে সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। তাই তাদের এ ক্ষতি পুষিয়ে ওঠার আর কোনো উপায়ই দেখতে পাচ্ছেন না তারা। সরকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্র“তি দিলেও কতদিনে এবং কিভাবে তারা তা পাবেন সে নিয়ে সন্দিহান এ ব্যবসায়ী দম্পতি।

প্রসঙ্গত, বিমান পোল্ট্রি কমপ্লে¬ক্স এর মুরগির ভিতরে প্রথমে বার্ড ফ্লু সনাক্ত হয়। এই কমপ্লেক্সে ৩০ হাজারেরও বেশি মুরগি আক্রান্ত হয়। বিমান পোল্ট্রি কমপ্লেক্স আবদুর রহমানের খামারের কাছেই অবস্থিত।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বার্ড ফ্লুর কারণে আতঙ্কিত না হওয়ার জন্য ব্যাপকভাবে প্রচার করা হলেও অনেক খামারি ক্ষতি স্বীকার করে তাদের সুস্থ মুরগিগুলোও বিক্রি করে দিচ্ছেন।

সদরগঞ্জে নতুন খামার করে ব্যবসা শুরু করেছিলেন আশিক মাহমুদ। তিনি তার মুরগী বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার খামারটি বিমান পোল্ট্রি খামার থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত।

এ প্রসঙ্গে নফহবংি২৪.পড়স কে মাহমুদ বলেন, “আমার এখন ১২০০ মুরগি আছে। এদের গড় ওজন দেড় কেজি। আর কয়েকদিন অপেক্ষা করলে আমি আরও ৬০ হাজার টাকা বেশি উপার্জন করতে পারবো। কিন্তু আমি সেই ঝুঁকি নিতে চাই না, কারণ বার্ড ফ্লু ধরা পড়ার খবর এখন সবাই জানে।” তিনি বলেন, “সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে কিছু পাওয়া মন্দ কী।”

এভিয়ান ইনফ্লুয়েঞ্জার আক্রমণের ভয়ে মাহমুদের মতো আরও অনেক খামারিই তাদের মুরগি বিক্রি করে দিচ্ছে। সাভারে মুরগির চাহিদা কমে যাওয়ায় দামও কমে যেতে শুরু করেছে।

ভোদাইল বাজারের বিক্রেতা যমজ দুই ভাই জামাল ও কামাল জানান, “আমরা খামারের প্রতিটি মুরগি বিক্রি করেছি ৮০ থেকে ৯০ টাকায়। দুপুরের মধ্যে খামারের প্রায় অর্ধেক মুরগি বিক্রি করে দিয়েছি। বার্ড ফ্লু ধরা পরার খবর ছড়ানোর পর থেকে মূল্য দ্রুত কমতে থাকে।”

কামাল আরও বলেন, “আজ আমরা খুবই কম ক্রেতা পেয়েছি। যারাও আসে তারা চায় দেশি মুরগি।”

এদিকে ইতোমধ্যে সংক্রমিত সব পোল্ট্রি খামার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় পশু সম্পদ বিভাগের কর্মকর্তারা সংক্রমিত ছয়টি খামার পরিদর্শন করে সবাইকে খামারগুলোতে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

একজন ব্যবসায়ী বলেন, “আমাদের কিছূ ওষুধ এবং প্রতিরোধের জন্য কিছু সামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু এতেও আশ্বস্ত হতে পারছি না।”

সাভারের ক্ষতিগ্রস্ত খামারগুলো হলো ভুঁইয়া পোল্ট্রি ফার্ম ও হ্যাপী পোল্ট্রি ফার্ম এবং গাজীপুরেরগুলো হলো পিএস বিবি আয়েশা, রহমান পোল্ট্রি ফার্ম এবং মনির হোসেন পোল্ট্রি ফার্ম।