২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক গোয়েন্দা সংস্থা গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

অবৈধ অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থ যোগান রোধে আর্থিক গোয়েন্দা সংস্থা (ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) স্থাপনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র সরকার । সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের অধীনে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 05:19 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, “যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আমাদেরকে প্রয়োজনীয় সফটওয়্যার সরবরাহ করেছে। এছাড়া তাদের অর্থায়নে সন্ত্রাসবাদে অর্থ যোগান রোধে একজন পরামর্শক নিয়োগ করা হবে।”

প্রক্রিয়াধীন এই সংস্থার কার্যক্রম চলতি বছরেই শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অর্থ পাচার রোধ অধ্যাদেশ--২০০৭ এর ওপর ভিত্তি করে এই সংস্থা গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে অধ্যাদেশের খসড়া আইন মন্ত্রণালয় পরীক্ষা--নিরীক্ষা করে দেখছে।

এর আগে গত সপ্তাহে অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগান রোধ বিষয়ক এই অধ্যাদেশের খসড়াটি উপদেষ্টাদের এক বৈঠকে অনুমোদন পেয়েছে।

অধ্যাদেশটির অধীনে সংস্থাটি অন্যান্য যেসব দেশে এধরনের সংস্থা আছে তাদের সঙ্গে তথ্য আদান প্রদানের কর্মজাল সৃষ্টি করতে পারবে।