বন্দরের সিসিটিতে অপারেটর হিসাবে বেসরকারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু
বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক বুধবার থেকে চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) সার্বিক অপারেশন কার্যক্রম শুরু করেছে।
বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের একক অপারেটরের কাজের সূচনা হয়েছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ প্যাসিফিক এক্সপ্রেস থেকে কন্টেইনার খালাস শুরুর মাধ্যমে।
চুক্তি অনুযায়ী সাইফ পাওয়ার টেক এখন থেকে সিসিটিতে ভেড়ানো সব জাহাজের কনটেইনার খালাস করবে। একাজে এখন থেকে স্টিভিডোরদের কোনো ভূমিকা থাকবে না। তবে বন্দর কর্তৃপক্ষ তাদের কাজের তত্ত্বাবধান করবে।
বন্দরের টার্মিনাল ম্যানেজার মশিউর রহমান বেগ নফহবংি২৪.পড়স কে জানান, বুধবার ভোর রাতে প্যাসিফিক এক্সপ্রেস ছয়শ টিইইউস কন্টেইনার নিয়ে সিসিটিতে ভেড়ে। এ জাহাজটি দিয়েই একক অপারেটর হিসাবে এই বেসরকারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে।
বন্দরের ইতিহাসে এই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান একটি টার্মিনালের সকল কার্যক্রম পরিচালনার একক দায়িত্ব পালন করতে যাচ্ছে।
