২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান এয়ারলাইন্সের তিনটি রুটের যাত্রী পরিবহন করছে জিএমজি

জিএমজি এয়ারলাইন্স এ মাস থেকে ভারতের জাতীয় পতাকাবাহী ইন্ডিয়ান এয়ারলাইন্সের ঢাকা -- কলকাতা, চট্টগ্রাম -- কলকাতা ও ঢাকা -- দিল্লি এই তিনটি আন্তর্জাতিক রুটের সব যাত্রী পরিবহন করছে বলে জানা গেছে। দেশের একমাত্র বেসরকারি যাত্রিবাহী বিমানসংস্থা জিএমজি এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ইরফান হক নফহবংি২৪.পড়স কে এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 02:31 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তিনি জানান, দুপক্ষের মধ্যে এ সংক্রান্ত স্বাক্ষরিত চুক্তিটি (কোড শেয়ার অ্যাগ্রিমেন্ট) বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী তারা শুধু টিকিট বিক্রি করবে কিন্তু তাদের যাত্রীদের পরিবহন করা হবে জিএমজির ফ্লাইটে।

ইরফান হক বলেন, “যথেষ্ট যাত্রীর অভাবে ভারতীয় এয়ারলাইন্সটি জিএমজির সঙ্গে এই বাণিজ্যিক চুক্তিতে এসেছে।”

জিএমজি এয়ারলাইন্স বর্তমানে সপ্তাহে সাতদিনই ঢাকা -- কলকাতা রুটে এবং সপ্তাহে তিনদিন চট্টগ্রাম -- কলকাতা ও ঢাকা -- দিল্লি রুটে ফ্লাইট চালাচ্ছে।

এই এয়ারলাইন্স গত ২০ অক্টোবর থেকে ব্যাংকক, কাঠমান্ডু ও দিল্লি ফ্লাইট চালু করে। বছর তিনেক আগে ঢাকা--কলকাতা ফ্লাইট চালুর মাধ্যমে তারা ডানা মেলে আন্তর্জাতিক আকাশে।

এ ছাড়া তারা চট্টগ্রাম, যশোর, কক্সবাজার ও সিলেট -- এই চারটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে।

১৯৯৮ সালের ৬ এপ্রিল জিএমজির যাত্রা শুরু হয়।

ইন্ডিয়ান এয়ারলাইন্স তিনটি রুটে তাদের যাত্রী পরিবহণে জিমএনজি’র শরণাপন্ন হলেও ভারতের অপর পতাকাবাহী এয়ারলাইন্স ‘এয়ার ইন্ডিয়া’  ঢাকা -- কলকাতা, ঢাকা -- দিল্লি ও ঢাকা -- লন্ডন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালানো অব্যাহত রেখেছে।