২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ এর নতুন সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ

আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক (বিজিএমইএ) সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ অফিসে মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ২০০৭--০৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটির সভাপতি এবং চার সহ-- সভাপতি নির্বাচিত হন।

এ সময় চট্টগ্রামের দুই পরিচালক এরশাদ উল্লাহ এবং এএম মাহবুব চৌধুরী ছাড়া নির্বাচিত সব পরিচালক উপস্থিত ছিলেন।

নতুন কমিটির প্রথম সহ সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, দ্বিতীয় সহ--সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি পদে ফেরদৌস পারভেজ এবং সহ-- সভাপতি (অর্থ) পদে এবিএম শামসুদ্দিন নির্বাচিত হয়েছেন।

বিজিএমইএ এর নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী ১২ মার্চ বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন।