২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবনে আগুনের প্রভাব শেয়ার বাজারেও

কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুনের নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার সেখানে বড় ধরনের দরপতন ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিএসইসি ভবনে দুটি বেসরকারি টেলিভিশন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা কার্যালয় এবং আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

তবে শেয়ার বাজারে সাবেক তিন সাংসদের বিনিয়োগ সম্পর্কে যৌথবাহিনীর তথ্যসংগ্রহের বিষয়টিও সেখানে পরোক্ষ প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এইমস অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াওয়ার সাঈদ বলেন, বিএসইসি ভবনে অগ্নিকা-ের কারণে শেয়ার বাজারের লেনদেন অস্থিরতার মধ্য দিয়ে শেষ হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা কার্যালয় থেকে লেনদেন স্থগিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিনিয়োগকারীদের উদ্বেগের ফলে বাজারে লেনদেন আর স্বাভাবিক হয়নি।”

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর থেকে শেয়ার বাজারে বিনিয়োগ কম হচ্ছে।

সিএসইর উপ--পরিচালক (কর্পোরেট ডেভেলপমেন্ট) শাহরোজ আলম নফহবংি২৪.পড়স কে জানান, আগুনের কারণে সিএসইর ঢাকা অফিসের সিস্টেম ভেঙে পড়ার পর প্রায় ১২টার দিকে লেনদেন স্থগিত হয়ে যায়।

তিনি বলেন, “আমরা শিগগিরই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব। জিনিসপত্র অক্ষত থাকলে শিগগিরই ঢাকা থেকে লেনদেন শুরু করতে পারব।”

সোমবার সিএসইর সাধারণ শেয়ার মূল্যসূচক ২২ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে ৪০৪৫ দশমিক ৯৪ হয়।

সিএসইর ভালো মানের শেয়ারের দামও ছিল নিম্নমুখী।

দালালী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “বাজারে বিনিয়োগ করা নিয়ে দ্বিধায় ছিলেন লোকজন। বাজার পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে তাদের মধ্যে পরিষ্কার কোনো ধারণা নেই।”

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৭ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ কমে ১৭৪৩ দশমিক ৯৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইর সার্বিক মূল্যসূচক এদিন ২৬ দশমিক ৪০ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ কমে ১৪৪৯ দশমিক ৩০ হয়।

ডিএসইর ভালো মানের শেয়ারের দামও ৩১ দশমিক ৫৫ পয়েন্ট বা ২ দশমিক ১৪ শতাংশ কমেছে।

সোমবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮৫ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ৮৯ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল সাত কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ২২ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা।

ডিএসইতে লাভবানদের তালিকায় প্রথমদিকে ছিল অশরাফ টেক্সটাইল, ডেসকো ও বঙ্গজ। বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও সালেহ কার্পেট ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রধান।

সোমবার ডিএসইর ২৩টি শেয়ারের দাম বাড়ে, ১৬২টির কমে এবং ১৫টির দর ছিল অপরিবর্তিত।