বিজিএমইএর নির্বাচনে ভোট পড়েছে ৮৮শতাংশ
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ -- এর দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচনে রোববার প্রায় ৮৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিজিএমইএ সূত্র জানায়, রোববার সারাদিনে ঢাকা ও চট্টগ্রামের উভয় কেন্দ্রের মোট ২ হাজার ৪১১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১১৭ জন। ভোট দেওয়ার হার প্রায় শতাংশ। ভোটাররা ঢাকা ও চট্টগ্রাম উভয় কেন্দ্রে নির্ধারিত সময় রোববার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট দেন। এরপর পাঁচটা থেকে শুরু হয় ভোট গণনা।
নির্বাচনে ঢাকায় মোট ১ হাজার ৮৯১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৩৭ জন এবং চট্টগ্রামে মোট ভোটার ৫২০ জনের মধ্যে ভোট দিয়েছে ৪৮০ জন।
নির্বাচন পরিচালনা বোর্ড এর চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) আনিসুজ্জামান জানান, ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিয়েছেন।
বিজিএমইএর এই নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারে ছবিসহ প্রার্থীর নাম এবং কম্পিউটারভিত্তিক ভোট গণনা পদ্ধতির কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমানে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। এই নির্বাচনের পদ্ধতি জাতীয় নির্বাচনের জন্য উদাহরণ হতে পারে।
ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে সাড়ে ১১টার দিকে ভোটারদের ভিড় বাড়তে থাকে এবং ১টার দিকে একপর্যায়ে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা যায়। বেলা আড়াইটার পর ভোটারদের লাইন আর দেখা যায়নি।
২০০৭-- ০৮ দুই বছর মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি টিপু মুনশির নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং সাবেক সহ সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরীর নেতৃত্বে ফোরাম প্যানেল নামে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট চলাকালে টিপু মুনশি নফহবংি২৪.পড়স কে জানান, আগের তুলনায় এবারে ভোটাদের মধ্যে ভোট প্রদানে উৎসাহ বেশি।
গত চার বছর পর এবার ষষ্ঠবারের মতো সরাসরি ভোটে বিজিএমইএ পরিচালনা পর্যদ গঠিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্যদের ঢাকা ও চট্টগ্রামে পোশাক মালিকরা যথাক্রমে ২০ জন ও ৭ জনসহ মোট ২৭ জন পরিচালক নির্বাচিত করবেন।
গত দুই মেয়াদে বিজিএমইএ নির্বাচনে সরাসরি ভোট হয়নি। এর আগে পাঁচবার সরাসরি ভোটের মধ্যে একটি ব্যতিক্রম ছাড়া সম্মিলিত পরিষদ প্রতিবারই জয়লাভ করে। ফোরাম নেতা আনিসুর রহমান সিন্হা একবার বিজয়ী হন।
