২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে রেকর্ড সংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থান

সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত এক বছরে আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছর পর্যন্ত আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা মোট ৫ লাখ ২ হাজার ৮৪২ জন। এর মধ্যে আমিরাতের সাতটি রাজ্যের মধ্যে আবুধাবীতে সর্বাধিক ২ লাখ ১৫ হাজার ৭১৮ জন। দুবাইয়ে ১ লাখ ২৩ হাজার ৫১৪ জন, শারজায় ৭৮ হাজার ৩৯৫ জন, আজমানে ৩৩ হাজার ৩১৬ জন, উম্মুল কোয়াইনে ৭ হাজার ৭৯৮ জন, রাস আল খাইমায় ২৭ হাজার ৩০৮ জন এবং ফুজাইরায় ১৬ হাজার ৭৯৩ জন শ্রমিক কর্মরত আছেন।

বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মোট ১ লাখ ১৪ হাজার ৯৪২ জনের কর্মসংস্থান হয়েছে।

এ সময়ের মধ্যে আবুধাবীর বিভিন্ন কারাগারে আটক মোট ২ হাজার ৯৫২ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং নিহত ১২০ শ্রমিকের লাশ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ২০০৫-- ০৬ অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধভাবে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার।