ঢাকায় ৩ দিনব্যাপী ইউএস বাণিজ্য প্রদর্শনী শুরু
ঢাকায় তিন দিনব্যাপী ইউএস বাণিজ্য প্রদর্শনী শুরু হয়েছে। অর্থ, পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো, আজিজুল ইসলাম বুধবার রাজধানীর একটি হোটেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের একং সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, এই প্রদর্শনী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা ও বিনিয়োগসহ বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে সহায়ক হবে। তিনি বলেন, দ্রুত বিশ্বায়নের প্রেক্ষাপটে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন অপরিহার্য। এ প্রদর্শনী প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তরে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, অ্যামচেম এর সভাপতি এন্ড্রু এল ফথ্রপ।
তিন দিনের এ প্রদর্শনীতে এবার মোট ৫৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
