২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাফেক্সপো উদ্বোধন

চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু হয়েছে “পঞ্চম চিটাগাং অ্যাপারেল ফেব্রিকস এন্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো)”। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তিনদিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি--বিদেশি ১৬টি প্রতিষ্ঠানের তৈরি পোশাক ও এক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

কাফেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব ফিরোজ আহমদ বলেন, বিদ্যমান নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশে তৈরি পোশাক শিল্প খাতে রপ্তানি বাড়ছে। গত এক বছরে এ খাতে রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ।

অনুষ্ঠানে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি সংস্থার (বিজিএমইএ) নেতারা বাখরাবাদ গ্যাস সিস্টেমের প্রধান কার্যালয় কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থানান্তরের দাবি জানান। তারা বলেন, বাখরাবাদের ৯০ শতাংশ গ্রাহক চট্টগ্রামে। কিন্ত এর প্রধান কার্যালয় কুমিল্লায় হওয়ায় আমলাতান্ত্রিক জটিলতা চরম হয়েছে।

বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক বলেন, এ খাতে শিল্প স্থাপনে বাধাগুলো দূর করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আট বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৫ বিলিয়নে উন্নীত করা সম্ভব হবে।