২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন কাট্রি ডিরেক্টর হলেন জু শিয়েন

জু শিয়েন সোমবার বাংলাদেশে বিশ্ব ব্যংকের নতুন কাট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ক্রিস্টিন আই ওয়ালিকের স্থলাভিষিক্ত হলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সম্প্রতি  জু  পাপুয়া নিউ গিনি এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপূঞ্জের কাট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

চীনা  নাগরিক ৫২ বছর বয়সী জু ২০০২ সালে বিশ্ব ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি একজন সরকারী কর্মকর্তা হিসেবে চীনের অর্থ মন্ত্রণালয়ের বিভিন উচ্চপদে দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন।

এছাড়া তিনি চীনের বাজারমুখী অর্থনৈতিক সংস্কারের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

জু  ১৯৯৯  সালে বিশ্ব ব্যাংকে চীনের কার্যনির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন। ২০০১  সালে এশীয় উন্নয়ন ব্যাংকে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি বিশ্ব ব্যাংকের বোর্ডে কর্মরত ছিলেন। এশীয় উন্নয়ন ব্যাংকে তিনি কো--ফাইন্যান্সিং বিভাগের প্রধান পরিচালক ছিলেন। 

তিনি চীন এবং যুক্তরাষ্ট্রে সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে শিক্ষালাভ করেছেন।

জু বাংলাদেশের ভবিষ্যত নিয়ে তার প্রত্যাশা ও নতুন দায়িত্ব সম্পর্কে উৎসাহ জানিয়ে বলেন “গত  ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রাক--নিয়োগকালীন মিশনে এসে আমি বাংলাদেশী  জনগণের  উদ্যম  লক্ষ্য  করেছি। এটি  সত্যিকার  অর্থেই  আমাকে উৎসাহী করেছে।

বাংলাদেশের  সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক এবং নীতিগত সংস্কার টেকসই প্রবৃদ্ধি ও সামাজিক

উন্নয়নের দৃশ্যমান ইতিবাচক ফলাফল বয়ে আনছে। সংস্কারের এই গতি অব্যাহত

রাখা, রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ এবং দারিদ্র্য দূরীকরণের জন্য প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অপসারণই প্রধান চাবিকাঠি হিসেবে কাজ করবে।”