২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপসা ঘাটে ফেরি চলাচল বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

লোকসানের কারণ দেখিয়ে বৃহস্পতিবার থেকে খুলনার রূপসা ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 08:36 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

২০০৫ সালের ২১মে রূপসা সেতু উদ্বোধনের দিন থেকে রূপসা ঘাটের তিনটি ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু স্থানীয় মানুষের আন্দোলনের মুখে ২৭ মে থেকে সেখানে একটি ফেরি চলাচলের ব্যবস্থা করে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার থেকে সেটিও বন্ধ হয়ে গেছে।

সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বুলবুল হোসেন নফহবংি২৪.পড়সকে জানান, রূপসা ঘাটের একমাত্র ফেরিটির জন্য প্রতিমাসে জ্বালানি তেল (ডিজেল) বাবদ ব্যয় হয় আড়াই লাখ টাকা। আর আয় হয় ১ লাখ ৩০ হাজার টাকা। প্রতিমাসে লক্ষাধিক টাকা লোকসান দিয়ে ফেরিটি আর চালানো সম্ভব হচ্ছে না।

এলাকাবাসী জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রূপসা ঘাটের পূর্ব ও পশ্চিম পাড়ে গড়ে ওঠা ত্রিশটি মৎস্য প্রক্রিয়াজাত কারখানার চিংড়ি মাছ পরিবহনে চরম অসুবিধা হবে। পাশাপাশি বিপদে পড়বেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।