২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্রশিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের কাছে প্রস্তাব চাইলেন উপদেষ্টা গীতি আরা

বস্ত্রশিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে উদ্যোক্তাদের কাছে নতুন প্রস্তাব চেয়েছেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বৃহস্পতিবার “ঢাকা ইন্টারন্যাশন্যাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সজিবিশন ২০০৭” উদ্বোধনের সময় তিনি বলেন, “এ খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য আমরা কাজ শুরু করতে পারি, যা পরবর্তী সরকার শেষ করতে পারবে।”

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি আব্দুল হাই সরকার ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পরিচালক চং চং তিক।     

গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, “কোটামুক্ত সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে এ শিল্পের উৎপাদনশীলতা ও গুণগতমান বৃদ্ধি, ব্যয় হ্রাসসহ উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।”

অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এ খাতের অনেক শিল্প প্রতিষ্ঠানে এখনও প্রচলিত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বাজারে টিকে থাকার জন্য এসব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা দরকার।

এবারে মেলায় ২৬টি দেশের ৪২০টি প্রতিষ্ঠান ‘ওভেন’, ‘নিট’, ‘অ্যামব্রোডেরি’ ও ‘গার্মেন্ট’ যন্ত্রপাতি প্রদর্শন করছে।

প্রতিদিন বেলা ১২ থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।