ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করলেও ব্যাংকিং খাতের মোট ঋণের ১০ শতাংশেরও কম যায় পল্লী এলাকায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এমনকি মফস্বল এলাকা থেকে যে আমানত সংগ্রহ করে তা-ও সেখানে না করে শহর অঞ্চলে নিয়ে এসে অন্য খাতে বিনিয়োগ করে। আর এ কারণে কৃষি খাতে ঋণ প্রবাহ মাত্র ৮ দশমিক ৫৪ শতাংশ।
কৃষি খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে আর্থিক সহজলভ্যতা-শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বলা হয়েছে, ''কৃষি আমাদের অর্থনীতির ভিত্তিভূমি। বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষিকে কেন্দ্র করে আবর্তিত। এ খাতে নিয়োজিত রয়েছে দেশের ৬২ শতাংশ শ্রমশক্তি। জিডিপিতে কৃষিখাতের অবদান ২১ শতাংশ। সে বিবেচনায় কৃষি তার প্রাপ্য থেকে বঞ্চিত, বিমাতাসূলভ আচরণের শিকার।''
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক অসীম কুমার দাশগুপ্ত প্রতিবেদনটি উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, কৃষি ঋণের সুদের হার কম হওয়া সত্ত্বে
bdnews24