ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আইনি জটিলতার কারণে শীর্ষ ঋণ খেলাপিদের কাছ থেকে বিশাল অংকের অর্থ আদায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক এখনকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে ।
সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের এ কথা বলেন।
লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর এ তিনটি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে গভর্নরের এটাই প্রথম বৈঠক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন আদালতে বর্তমানে খেলাপি ঋণ সংক্রান্ত প্রায় এক লাখ মামলা ঝুলে আছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি টাকার ওপরে। এর মধ্যে সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের শীর্ষ ৮০ খেলাপির কাছেই পাওনা রয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "বড় খেলাপিদের কাছ থেকে ঋণের টাকা আদায় না হওয়ায় সা
bdnews24