২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে বাড়ছে গুঁড়ো দুধের দাম, কমছে নতুন আলু টমেটোর

নগরীর খুচরা বাজারে সরবরাহ বাড়ায় নতুন আলু ও টমেটোর দাম কমতে শুরু করেছে। তবে বাড়ছে প্যাকেটজাত গুঁেড়া দুধের দাম। আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়তে পারে বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর খুচরা বাজারে সরবরাহ বাড়ায় নতুন আলু ও টমেটোর দাম কমতে শুরু করেছে। তবে বাড়ছে প্যাকেটজাত গুঁেড়া দুধের দাম। আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়তে পারে বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন। কোরবানি ঈদের এক সপ্তাহ আগে স্থিতিশীল রয়েছে অন্যসব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মসল্লার দাম। শুক্রবার নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত গুঁেড়া দুধের দাম কেজিপ্রতি বেড়েছে ৫-১২ টাকা। ডানো এক কেজির প্যাকেট ৪৯২ টাকা, মার্কস ৪৮০ টাকা ও ডিপ্লোমা ৪৯৫ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ডানো ৪৮০, ডিপ্লোমা ৪৮৫ টাকা। রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানদার বায়েজিদ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গুঁড়ো দুধ কোম্পানিগুলো প্রতি কার্টনে ৩০০টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। এর প্রভাব এখনো বাজারে না পড়লেও কয়েকদিনের মধ্যে দাম বেড়ে যাবে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় নগরীর বাজারগুলোতে টমেটো মানভেদে প্রতি কেজি ২৬ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহ প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়। নতুন আলু এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা কমে বিক্রি হয় ২৬ টাকায় বিক্রি হত দেখা গেছে। তবে পুরনো আলু বিক্রি হয়েছে ২৭ টাকা কেজি দরে। বাজারে নতুন আসা শালগম প্রতিকেজি বিক্রি হয়েছে ২৮ টাকায়। কোরবানির ঈদের আগে আদা, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য মসল্লার দাম স্থিতিশীল রয়েছে। তবে এলাচির দাম প্রতি কেজিতে ১০০টাকা বেড়ে ৭২০ টাকায় বিক্রি হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আদা(বিদেশী) ৪০ টাকা, আদা (দেশি) ২৪ টাকা, পেঁয়াজ ২২ টাকা, রসুন ৩০ থেকে ৩২ টাকা, জিরা ৩৪০ টাকা, ধন্যা (গোটা) ৪০ টাকা, ধন্যা (গুঁড়া) ৭০ টাকা, দারুচিনি ১৪০ টাকা, মরিচ (গোটা) ১০৫ টাকা, মরিচ (গুঁড়া) ১৪০ টাকা, হলুদ (গোটা) ৪৫ থেকে ৬০ টাকা, হলুদ (গুঁড়া) ৭০ টাকা, লবঙ্গ ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন প্রতি কেজি ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ৯০০ এমএল এর জার ৯০ টাকা এবং ৫ লিটারের জার কোম্পানিভেদে ৪৫৫ থেকে ৪৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজির প্যাকেট আটা আগের দাম ৩৬-৩৮ ও ময়দা ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারে ফুলকপি প্রতিকেজি ২০ থেকে ২২ টাকা, বাঁধাকপি ১২ থেকে ১৪, মূলা ১০, শিম মানভেদে ২৪ থেকে ২৬, করলা ৩২, শসা ৩২ থেকে ৩৬, পটল ২৬ ও পেঁপে ১২টাকা দরে বিক্রি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮১২ ঘ.