সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আগের ঘোষণা অনুযায়ী ৪৫ কোটি ৮০ লাখ ডলারে রূপালী ব্যাংকের ৯৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার কিনে নেওয়ার প্রস্তাবে অটল রয়েছেন সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদ। তবে রূপালী ব্যাংকের আদায় না হওয়া ২৭ কোটি ডলার ঋণও এর অন্তর্ভুক্ত করে নিতে বলেছেন তিনি।
যুবরাজের উপদেষ্টা স্যার ফ্রাঙ্ক পিটার্স বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রূপালী ব্যাংক বিক্রির বিষয়ে পত্রিকায় বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও যুবরাজ এখনো তার প্রস্তাবে অটল আছেন।"
স
bdnews24