২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের দরপতনের পর শেয়ার বাজার চাঙ্গা

টানা চার দিনের পতনের পর ব্যাংকিং খাতের শেয়ারের ওপর ভর করে বৃহস্পতিবার পুঁজি বাজারে লেনদেন বেড়েছে। এইমস ফার্স্টের প্রধান ও পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন ভালো হওয়ায় বৃহস্পতিবার বাজার চাঙ্গা ছিল। বাজারে লেনদেন বেড়েছে। মুনাফা করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও ছিল বেশি। বাজার যে স্বাভাবিক হয়ে আসছে তার চিহ্ন স্পষ্ট।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টানা চার দিনের পতনের পর ব্যাংকিং খাতের শেয়ারের ওপর ভর করে বৃহস্পতিবার পুঁজি বাজারে লেনদেন বেড়েছে। এইমস ফার্স্টের প্রধান ও পুঁজিবাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন ভালো হওয়ায় বৃহস্পতিবার বাজার চাঙ্গা ছিল। বাজারে লেনদেন বেড়েছে। মুনাফা করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও ছিল বেশি। বাজার যে স্বাভাবিক হয়ে আসছে তার চিহ্ন স্পষ্ট।" সপ্তাহের শেষ দিনের সকালেই সাধারণ সূচক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। মাঝখানে কিছুটা নেমে গেলেও কিছুক্ষণের মধ্যেই তা সামলে নেয় বাজার। দিনের শেষ ভাগে তেমন কোনো উত্থান-পতন হয়নি। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৭ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ বেড়ে ২৯৩৬ দশমিক ১৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৮ দশমিক ৪৯ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ বেড়ে হয়েছে ২৪৭৪ দশমিক ৯১ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩১ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২৩৪২ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৮ কোটি টাকার ৪৯ লাখ ৩৯ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ১৫৬৭ টাকা ২৫ পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম দশমিক ৬৫ শতাংশ কমে ৪৪৭৩ টাকা ৭৫ পয়সা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম আরো বেড়েছে। ৩ দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ১৩৭৭ টাকা ২৫ পয়সা। এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার ব্যাপারে এসইসি'র অনুসন্ধানের জবাবে এনবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এর পেছনে কোনো তথ্য গোপনের ঘটনা নেই। ইসলামী ব্যাংক পরপেচুলায় বন্ডের শেয়ারের দাম দিনশেষে ১৪৩৬ টাকা ২৫ পয়সা হয়। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার ২ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৫৬০ টাকা ৫০ পয়সা হয়েছে। এছাড়া শাহজালাল ব্যাংক, কেয়া কসমেটিকস ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম বেড়েছে। তবে ডাচ বাংলা ব্যাংক ও পাওয়ার গ্রিড কেম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল পূরবী জেনারেল ইন্সুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, আইসিবি, ডায়নমিক টেক্সটাইল ও বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। আর লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল কেয়া ডিটারজেন্ট, গালফ ফুডস, ওয়ান্ডারল্যান্ড টয়, মনসপুল পেপার ও এপেক্স ওয়েভিং কেম্পানি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক এদিন ঊর্ধ্বমুখী ছিল। এ বাজারে ১৮ কোটি ১৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৮টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬৫ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৭৪৬৭ দশমিক ৯৪ পয়েন্ট হয়েছে। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৯ দশমিক ২৪ পয়েন্ট বা এক দশমিক ০৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৮২ দশমিক ৯২ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৭৯ দশমিক ৭১ পয়েন্ট বা এক দশমিক ২২ শতাংশ বেড়ে ৬৫৯৫ দশমিক ২৩ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৯২৫ ঘ.