২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি উন্নয়ন প্রকল্পে ১৯৮৬ কোটি টাকা ঋণ দেবে জাপান

বাংলাদেশে তিনটি উন্নয়ন প্রকল্পে এক হাজার ৯৮৬ কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 08:54 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে তিনটি উন্নয়ন প্রকল্পে এক হাজার ৯৮৬ কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রকল্প তিনটি হচ্ছে ৯৮০ কোটি টাকা ব্যয়ে নতুন হরিপুর বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), ৭১২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে উন্নয়ন প্রকল্প ও ২৯৩ কোটি টাকা ব্যয়ে ছোট আকারে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া ও ঢাকায় জাপানি রাষ্ট্রদূত মাসায়ুকি ইনো মঙ্গলবার এ বিষয়ে নিজ নিজ সরকারের পক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ ছাড়া ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি'র অতিরিক্ত সচিব মেজবাহউদ্দীন ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশর এর প্রধান প্রতিনিধি ইয়াসু ফুজিতা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/টিএইচ/এমএইচবি/০২৪৬ ঘ.