২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের মুখে পুঁজিবাজার

দিনের শুরুতেই দরপতনের মুখে ঢাকার পুঁজিবাজার। সোমবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বাজারে সাধারণ মূল্যসূচক পড়তে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই সূচক স্বাভাবিক হয়ে এলেও দিনের মাঝভাগে এসে আবারও দরপতনের মুখে পড়ে বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনের শুরুতেই দরপতনের মুখে ঢাকার পুঁজিবাজার। সোমবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বাজারে সাধারণ মূল্যসূচক পড়তে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই সূচক স্বাভাবিক হয়ে এলেও দিনের মাঝভাগে এসে আবারও দরপতনের মুখে পড়ে বাজার। বেলা ১২টা ০৭ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পূর্ববর্তী দিনের তুলনায় ১০ দশমিক ৮ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ কমে হয় দুই হাজার ৯১৮ দশমিক ০৭। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৯ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ কমে দাঁড়ায় দুই হাজার ৪৬৬ দশমিক ০৬ পয়েন্ট। এই সময়ে লেনদেনকৃত ১৭৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১১২টির এবং ১৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। বেলা ১২টা ১৪ মিনিটে বাজারে শীর্ষে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম চার হাজার ৯৪২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে চার হাজার ৯৫৫ টাকা হয়। এসিআই এর শেয়ার ১৭৯ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ১৮৫ টাকা ৮০ পয়সা। তবে ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের শেয়ারের দাম ১ হাজার ৫১৫ টাকা ২৫ পয়সা থেকে ১ হাজার ৪৯৭ টাকা হয়। এ ছাড়া বড় অঙ্কের বিনিয়োগকারী কোম্পানি সামিট পাওয়ারের শেয়ারের দাম ১ হজাার ৫১১ টাকা থেকে কমে ১ হাজার ৪৯৪ টাকা ৭৫ পয়সা হয় একই সময়ে। বাজারে কোম্পানি হস্তান্তরের গুজবে এক দিন আগেও বেড়ে যাওয়া বিওসি এর শেয়ারের দাম সোমবার ৩২৮ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩২৪ টাকা ৫০ পয়সা হয়। মাঝ বেলা পর্যন্ত লেনদেনে থাকা উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, প্রাইম ব্যাংক ও বিএটিবিসি এর শেয়ারের দাম কমে যায়। বেড়ে যায় বার্জার পেইন্ট বাংলাদেশ লি. এর শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৩১০ঘ.