ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্বি-শুল্কায়ন রোধে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সোমবার একটি চুক্তি স্বাক্ষর করবে।
রোববার ঢাকাস্থ সুইস দূতাবাস এ কথা জানিয়েছে। সকাল সাড়ে দশটায় জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হবে।
সুইস দূতাবাসের কর্মকর্তারা জানান, বাংলাদেশে ২৬টি প্রকল্পে ১১ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছে সুইজারল্যান্ড।
এনবিআর এর তথ্য অনুসারে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩০টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৯১৬ঘ.
bdnews24