২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনের মোবাইল মেলা

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মোবাইল ফোন মেলা। বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ আয়োজনে এ মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মোবাইল ফোন মেলা। বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ আয়োজনে এ মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে রোববার এফবিসিআই মিলনায়নে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির প্রশাসক সৈয়দ মঞ্জুর এলাহী, বিএমবিএ-এর উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি নিজামউদ্দিন জিতু এতে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবারসহ ছুটির দিন রাত দশটা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য ২০ টাকা। এছাড়া মেলা চলাকালে চারটি বিষয়ের ওপর বিশেষ সেমিনারের আয়োজন থাকবে। এবারের মেলায় বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, ফোনসেট উৎপাদক ও আমদানিকারক, টেলিযোগাযোগ বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিন্জি টুয়েস্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮৫৫ ঘ.