২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও'র বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন গড়ে উঠছে

দরিদ্র দেশে ডাব্লিউটিও'র চুক্তি বিশ্বায়নের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা রাখে। এর অসম চুক্তিতে রয়েছে আইনগত অস্বচ্ছতা। বিশ্বায়ন অনেক সময়েই দরিদ্র দেশের স্থানীয় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর এ কারণে বিশ্বের দেশে দেশে ডাব্লিউটিও'র বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দরিদ্র দেশে ডাব্লিউটিও'র চুক্তি বিশ্বায়নের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা রাখে। এর অসম চুক্তিতে রয়েছে আইনগত অস্বচ্ছতা। বিশ্বায়ন অনেক সময়েই দরিদ্র দেশের স্থানীয় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর এ কারণে বিশ্বের দেশে দেশে ডাব্লিউটিও'র বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে উঠছে। শুক্রবার বিকালে মহাখালির ব্র্যাক ইন সেন্টারে 'ন্যাশনাল ল ইন ডাব্লিউটিও' নামে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইটির লেখক ড. শরীফ ভুঁইয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। গণফোরাম সভাপতি ব্যারিস্টার ড. কামাল হোসেনের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. রহুল আমিন। প্রধান বিচারপতি মো. রহুল আমিন বলেন, "দরিদ্র দেশে ডাব্লিউটিও'র অসম চুক্তির কারণে যে সব আইনগত অস্বচ্ছতা থাকে, 'ন্যাশনাল ল' ইন ডাব্লিউটিও' নামক বইটিতে তার বিশদ ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।" তিনি বলেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের একটি বইয়ের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এটি একই সঙ্গে আইন ও অর্থনীতির ছাত্র-ছাত্রীদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে।" বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "বিশ্বায়ন অনেক সময়েই দরিদ্র দেশের স্থানীয় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর ডাব্লিউটিও'র অসম চুক্তি বিশ্বায়নের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা রাখে। এ কারণে বিশ্বের দেশে দেশে ডাব্লিউটিও'র বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে উঠছে।" ড. কামাল হোসেন বলেন, "আন্তর্জাতিক মানের গবেষণার জন্য এই বইটি একই সঙ্গে আইন ও অর্থনীতির শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এদিক থেকে এ ধরনের একটি প্রকাশনা সময়োচিত পদক্ষেপ।" বইটির প্রকাশক কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস বইটি একই সঙ্গে কেমব্রিজ ও নিউ ইয়র্ক থেকে প্রকাশ করেছে। এতে ডাব্লিউটিও'র চুক্তি ও বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় জাতীয় আইনের ভূমিকা, ব্যবহার ও মূল্যায়নের বিষয়ে আলোকপাত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/এমএ/১৯২৬ঘ.