২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণের সুদ মওকুফ বা স্থগিতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: গভর্নর

ঘুর্ণিদুর্গত এলাকায় কৃষি ঋণের সুদ মওকুফ বা স্থগিত রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন । ঘুর্ণিদুর্গত বরিশাল ও খুলনায় কৃষি ঋণ বিতরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শনের পর ঢাকায় ফিরে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঘুর্ণিদুর্গত এলাকায় কৃষি ঋণের সুদ মওকুফ বা স্থগিত রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন । ঘুর্ণিদুর্গত বরিশাল ও খুলনায় কৃষি ঋণ বিতরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শনের পর ঢাকায় ফিরে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর এ তথ্য জানান। গভর্নর বলেন, "বিভিন্ন মহল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি ঋণের সুদ মওকুফ বা স্থগিত করার বিষয়টি আলোচিত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকও বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।" ব্যাংকগুলোকে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়া বাংলাদেশ ব্যাংকের কাজ নয় -এ মন্তব্য করে গভর্নর বলেন, "কৃষি ঋণের সুদ মওকুফ বা একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হলে ব্যাংকগুলোর কি ধরনের ক্ষতি হবে, আর সে ক্ষতি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার থেকে কিভাবে পুষিয়ে দেয়া যায় সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'' গভর্নর বলেন, ক্ষতিগ্রস্ত