২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্য দেওয়ার প্রক্রিয়া সহজ করুন: দাতাদের প্রতি অর্থ উপদেষ্টা

সাহায্য দেওয়ার প্রক্রিয়া সহজ করতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার ঢাকা শেরাটন হোটেলে এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ইউএনডিপি, ইউরোপীয় কমিশন, বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের দাতা সংস্থা-ডিএফআইডি, কানাডার সাহায্য সংস্থা সিডা ও আইএফসি যৌথভাবে 'ক্রিয়েটিং এ ন্যাশনাল স্ট্রাটেজি ফর ট্রেড অ্যান্ড দি এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেম ওয়ার্ক' শীর্ষক কর্মশালাটি আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনউজ টুয়েন্টিফোর ডটকম)- সাহায্য দেওয়ার প্রক্রিয়া সহজ করতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার ঢাকা শেরাটন হোটেলে এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ইউএনডিপি, ইউরোপীয় কমিশন, বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের দাতা সংস্থা-ডিএফআইডি, কানাডার সাহায্য সংস্থা সিডা ও আইএফসি যৌথভাবে 'ক্রিয়েটিং এ ন্যাশনাল স্ট্রাটেজি ফর ট্রেড অ্যান্ড দি এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেম ওয়ার্ক' শীর্ষক কর্মশালাটি আয়োজন করে। উপদেষ্টা বলেন, "একথা মনে করা হয়ে থাকে যে অনেক সময়ই দাতারা সহায়তা তহবিল ছাড় করার সময় কঠিন শর্ত আরোপ করে। কিন্তু এবার আমি তাদেরকেই শর্ত দিয়ে বলছি, সহজ ও যৌক্তিক প্রক্রিয়ায় সাহায্য ছাড় করুন।" বাজারে প্রবেশের সুযোগ দেওয়া আর সহায়তা করা এক নয় মন্তব্য করে উপদেষ্টা দাতাদের উদ্দেশ্যে বলেন, এ দুটোকে এক করা ঠিক হবে না। উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সাহায্য বাড়ানোরও আহ্বান জানান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় কমিশন প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রয়েন ও ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি মনোজ বাসনিয়াত। অধিবেশনটি পরিচালনা করেন অতিরিক্ত বাণিজ্য সচিব গোলাম মোস্তাকিম। বিডিনউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এসকে/১৮০৫ঘ.