ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--৩১ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর ত্রাণ তহবিলে দেওয়া অনুদানকে আয়কর থেকে অব্যাহতি পাবে। এ সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থই এ তহবিলে দান করবে তার পুরোটাই আয়করমুক্ত থাকবে।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তথ্য জানিয়ে বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অসহায় মানুষদের সাহায্যের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দু-একদিনের মধ্যে এনবিআর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিদ্যমান আয়কর আদেশে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দানকে আয়কর থেকে অব্যাহতি দেয়ার বিধান রয়েছে। ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেনাবাহিনী যাতে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম আরও জোরদার করতে পারে সে লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, স
bdnews24